• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়ানডে ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আসছে

ICCখেলাধুলা ডেস্ক : বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা যেন একক আধিপত্য বিস্তার করেছে। ফলে কমে যাচ্ছে বোলারদের ভূমিকা। সেই সঙ্গে নষ্ট হচ্ছে ব্যাট-বলের ভারসাম্য। তবে ব্যাটসম্যানদের আধিপত্য কমিয়ে ব্যাট-বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে ওয়ানডে ক্রিকেটে বেশ কিছু নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি।

এত দিন ওয়ানডেতে প্রথম ১০ ওভারে ১৫ গজের বৃত্তে দুজন ফিল্ডার রাখা বাধ্যতামূলক ছিল। তবে এবার বাতিল করা হচ্ছে এই নিয়ম। এখন ওয়ানডে প্রথম ১০ ওভারে ৩০ গজের বাইরে ২ জন, ১১ থেকে ৪০ ওভারের মধ্যে ৪ জন এবং শেষ ১০ ওভারে ৫ জন ফিল্ডার রাখা যাবে। সেই সঙ্গে বাতিল হবে ব্যাটিং পাওয়ার প্লে।

এ ছাড়া এত দিন শুধু ওভার স্টেপিং নো বলের জন্য ফ্রি-হিট দেওয়া হলেও এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ধরনের নো বলেই ফ্রি-হিট হবে। সোমবার মুম্বাইয়ে ক্রিকেট কমিটির দুই দিনের সভা শেষে এসব সুপারিশ করা হয়। এখন আইসিসির প্রধান নির্বাহী কমিটি (সিইসি) প্রস্তাবগুলো অনুমোদন দিলেই তা কার্যকর হবে।

আগামী ২২ থেকে ২৬ জুন বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভা বসবে। সেখানেই ক্রিকেট কমিটির সুপারিশগুলো অনুমোদন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ