• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় মোটরসাইকেল আরোহী নিহত

Accidentখানসামা প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় আরমান হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. গোলজার রহমান (১৮) নামে অপর আরোহী।

নিহত আরমান হোসেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। আহত গোলজার একই ইউনিয়নের খামার বৃষ্ণপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল লতিফ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মোটরসাইকেল নিয়ে মো. আরমান হোসেন এবং মো. গোলজার রহমান খানসামা উপজেলা সদর থেকে বাড়ি যাওয়ার পথে চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরমান হোসেন মারা যান। আহত অবস্থায় পথচারীরা গোলজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ