• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

india21430322889খেলাধুলা ডেস্ক: : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত।

বুধবার বিরাট কোহলিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিসিআই। ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে দলে থাকবেন কোহলিও। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন স্পিনার হরভজন সিং। টেস্টে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা।

বিশ্বকাপ ও আইপিএলের ক্লান্তি কাটিয়ে ওঠার অভিপ্রায়ে কোহলিসহ কিছু সিনিয়র খেলোয়াড় বাংলাদেশ সফরে বিশ্রাম চেয়েছিলেন। তবে বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে ভারত। তাই বাংলাদেশ সফরে কোনো সিনিয়র খেলোয়াড়কেই বিশ্রামে রাখেননি নির্বাচকরা।

এদিকে ২০১৩  সালের পর থেকে জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলেননি হরভজন। তবে এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফর্ম করছেন তিনি। তার দলও ফাইনালে উঠেছে। হরভজনের আইপিএলের পারফরম্যান্স নজর কাড়ে নির্বাচকদের। বাংলাদেশের ব্যাটিং শক্তি ও কন্ডিশনের কথা বিবেচনা করে দ্বিতীয় অফ স্পিনার হিসেবে তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান সন্দীপ পাতিল। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং শক্তি ও কন্ডিশনের কথা মাথায় রেখে দ্বিতীয় আরেকজন অফ স্পিনার প্রয়োজন ছিল।’

আগামী ৭ জুন বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। দিবারাত্রির ম্যাচ তিনটি হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ওয়ানডে ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, ইশান্ত  শর্মা।

ভারতের ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ