• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬ নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের

bd-teamখেলাধুলা ডেস্ক: বাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে বিরাট উন্নতি করার সুযোগ রয়েছে। এক লাফে মাশরাফি বিন মুর্তজার দল উঠে যেতে পারে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে। তবে যত সহজে কথাটা বলা গেল কাজটা ততই কঠিন। পাকিস্তানকে বাংলাওয়াশ করা গেলেও ভারতকেও একই কায়দায় বাংলাওয়াশ করা সম্ভব কী?

যদি বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে মাশরাফিরা উঠে যাবে ছয় নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জেতা বাংলাদেশের অবস্থান এখন র‌্যাংকিংয়ের আট নম্বরে। বাংলাদেশ যদি ভারতের সঙ্গেও ৩-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে আরও ৮ রেটিং পয়েন্ট যোগ হবে। তখন মোট রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৬। বর্তমানে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে, ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান র‌্যাংকিংয়ের ছয় নম্বরে।

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও র‌্যাংকিংয়ে উন্নতি ঘটবে বাংলাদেশের। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৩। ক্যারিবিয়ানদের পেছনে ফেলে মাশরাফির দল উঠে যাবে সাত নম্বরে।

প্রসঙ্গত, একমাত্র টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ধোনি ও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডেতে ধোনি এবং টেস্টে বিরাট কোহলি দলকে নেতৃত্ব দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ