ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলাম বাবু মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যু তার বয়স হয়েছিল ৪৮। সাংবাদিক বাবু দীর্ঘ দিন থেকে দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে ভারত থেকে চিকিৎ নিয়ে বাড়িতে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ কন্যা সন্তানসহ অসংখ্য বন্ধু বান্ধব, গুণ-গ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে স্থানীয় নিউজ পোর্টাল আলোছায়া ডটকম এর সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, নির্বাহী সম্পাদক শাহ মো. শহিদুল ইসলামসহ আলোছায়া পরিবার তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
একইভাবে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশরাফ পারভেজ শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
অপরদিকে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধার সম্পাদক খোরশেদ আলমসহ মো. শফিকুল ইসলাম জুয়েল ও মেহিদী হাসান উজ্জ্বল শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মো. মোকসেদুল সরকার মুকুল শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে সাংবাদিক বাবুর পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার বাদ জোহর ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান কানাহারে জানাযা শেষে দাফন করা হবে।