সিসি ডেস্ক: আপিল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে আইনজীবীদেরকে দিকনির্দেশনা দিয়েছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জ কারাগারে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এডভোকেট শিশির মনিরের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে নারায়ণগঞ্জ কারাগারে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদেরকে এ দিকনির্দেশনা দেন।