• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশে গরমে ২ শতাধিকের মৃত্যু

Sunআন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধপ্রদেশে এবং তেলেঙ্গানা রাজ্য দুটিতে গত তিন দিনের তাপদাহে ২শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রচণ্ড গরমে শুক্রবারও ওই রাজ্য দুটিতে শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। ওইদিন রাজ্য দুটির  বিভিন্ন অংশে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

শনিবার টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, তাপদাহে আক্রান্ত হয়ে তেলেঙ্গানার  হাসপাতালগুলোতে  ভিড় জমিয়েছে প্রচুর রোগী।

অন্যদিকে প্রচণ্ড গরমে আক্রান্ত অসুস্থদের চিকিৎসার জন্য অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায় জরুরি চিকিৎসা দল গঠন করা হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা ওইসব এলাকার লোকজনকে রোদে পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপদাহ আরো তিন দিন বহাল থাকবে বলে জানা গেছে। তবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা ছিল আরো বেশি। আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের আশঙ্কা, তেলেঙ্গানা রাজ্যের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে দিতে পারে। শুক্রবার এই রাজ্যের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছেছিল। ২০০২ সালের ১১ মে ওই রাজ্যের বিজয়াওয়াদা এলাকার তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রিতে পৌঁছেছিল। এখন পর্যন্ত রাজ্যটিতে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

তবে গরমে ওই রাজ্য দুটিতে এত মানুষের প্রাণ হারানোর এটিই প্রথম ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ