• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্র সমাজের সভাপতি-সম্পাদককে জুতাপেটা

somajঢাকা: জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সামনেই সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জুতাপেটা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।

শনিবার দুপুর দেড়টার দিকে বনানীর দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উত্তরের বিক্ষুব্ধ ছাত্র সমাজের অর্ধশতাধিক কর্মী মহাসচিবের কক্ষের দরজা ভেঙে সেখানে বসে থাকা সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুকে প্রথমে জুতা নিক্ষেপ করে। পরে জুতাপেটাও করে।

এ পরিস্থিতিতে সেখানে উপস্থিত জাপার কয়েকজন নেতা তাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেন বলে জানান ছাত্র সমাজের কয়েকজন নেতা।

অপরদিকে কুমিল্লা জেলা জাপার অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সেখানকার কমিটি বিলুপ্ত করার ঘটনায় আইসিএল গ্রুপের ও জাপার ভাইস চেয়ারম্যান এএইচএম শফিকুর রহমানের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন কর্মী জাপার প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের সভাপতি এসএম ফয়শাল চিশতীকে ব্যাপক মারধর করেছে বলেও জানায় সূত্র।

এ ব্যাপারে সভাপতি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এরকম কোনো ঘটনাই ঘটেনি। আজ কুমিল্লা জেলা জাপার কমিটি গঠনের জন্য বসার কথা ছিল।’

এ ঘটনার পরই ছাত্র সমাজের নেতারা বিষয়টি এরশাদকে অবহিত করার জন্য তার বাসার দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ