• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ঘূর্ণিঝড়ে নানা-নাতিসহ নিহত ৪

nihotoসিসি নিউজ: দিনাজপুরে ঘূর্ণিঝড়ে অন্তঃসত্ত্বা নারী এবং নানা-নাতিসহ ৪জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার রাত সাড়ে ৮টা এবং রাত ১১টায় দুই দফা ঘূর্ণিঝড়ে দেয়াল ধ্বসে ও গাছচাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের অন্তঃসত্ত্বা স্ত্রী মিনতি রানী রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের নানা সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতী সাব্বির (৮)। চিরিরবন্দর উপজেলার কামারপাড়ার আনোয়ারা বেগম (৪৬) মারা গেছে।

এদিকে ঝড়ে শত শত ঘরবাড়ি ভেঙে গেছে। উপড়ে গেছে হাজার হাজার গাছ। লিচু ও আম এবং ভুট্রাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে বৈদুত্যিক খুঁটি।

খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ঝড়ে ওই ইউনিয়নের ৫ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাবর আলী শাহ ফাজিল মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এ হতাহতের ঘটনা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ