• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিত্রনায়ক মিঠুন আর নেই

imagesবিনোদন ডেস্ক: চিত্রনায়ক ও গীতিকার শেখ আবুল কাশেম মিঠুন আর নেই। ২৪ মে রোববার রাত ২টার দিকে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…।)

তার মরদেহ আজ সোমবার বিকালে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এর পর তার মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরে নেয়া হবে। সেখানে জানাজা শেষে পিতা শেখ আবুল হোসেনের কবরের পাশে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

গত ১১ মে সোমবার অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে খুলনার আসেন আবুল কাশেম মিঠুন। সেখানে বুধবার তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকালে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় ভর্তি করা হয়। সোমবার পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলে।

তার অবস্থার আরো অবনতি হলে ১৯ মে মঙ্গলবার সকালে তাকে ভারতে পাঠানো হয়। গতকাল রোববার তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুন।

শেখ আবুল কাশেম মিঠুন ১৯৫১ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক কালান্তরে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন।

এরপর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পর্যায়ক্রমে তিনি তরুলতা, অন্যান্য, চ্যালেঞ্জ, নরম গরম, গৃহলক্ষী, চন্দনা, ডাকু, স্বর্গ-নরক, দিদার, স্যারেন্ডার, বাবা কেন চাকর, বেদের মেয়ে জোসনা প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এ অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ