• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জ্যোতির্বিদ ড. এ আর খান আর নেই

Anushandhitshu-Award-giving-ceremonyসিসি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞানের প্রাক্তন সভাপতি জ্যোতির্বিদ ড. এ আর খান আর নেই। তিনি আজ ভোর ৪টা ৫৫ মিনিটে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

জ্যোতির্বিদ ড. এ আর খান ১৯৩২ সালে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করার পর ওেই বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পিএইচডি করার সময় ১৯৬২ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি লন্ডনের ইমপেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকতা ও গবেষণা করেন। এখান থেকে তিনি ১৯৬৭ সালে পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিসেবে প্রত্যাবর্তন করেন।

দেশে ফিরে তরুণদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিকে ছড়িয়ে দিতে বিজ্ঞান আন্দোলনে যুক্ত হোন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ২০ এর অধিক। অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে ১৯৮৫-৮৬ সালে দেশে হ্যালির ধূমকেতু পর্যবেক্ষণ, ২০০৪ সালের শুক্রগ্রহের ট্রানজিট, ২০০৩ সালে দেশজুড়ে মঙ্গল উৎসব, ২০০৯ সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ইত্যাদি আয়োজনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ