• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজধানীতে জামাইয়ের হাতে শ্বশুর খুন

Hottaসিসি ডেস্ক: রাজধানীতে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া। তিনি কাফরুল এলাকায় থাকতেন।

নিহতের ছেলে গিয়াস উদ্দিন অভিযোগ করে জানান, তার বোন বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠান। সেই টাকা দুলাভাই জসিম উদ্দিন জুয়া খেলে নষ্ট করেন। সোমবার রাতে গিয়াসের আরেক বোন টাকা কোথায় কী করেন তা দুলাভাই জসিমের কাছে জানতে চান। এতে জসিম ক্ষিপ্ত হয়ে গিয়াসের বোনকে গালিগালাজ শুরু করেন। গিয়াস এর প্রতিবাদ করতে গেলে জসিম ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করতে যান। এ সময় গিয়াসের বাবা সিরাজ এগিয়ে যান। জসিম তাকেও ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় সিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ