• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওসির সম্পদের অনুসন্ধানে দুদক

dudokসিসি ডেস্ক: ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সম্প্রতি কমিশন বৈঠকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে মঙ্গলবার অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগও দেওয়া হয়েছে। দুদক সূত্র এ সব সূত্র নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানা যায়, কাজের কথা বলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে সাহায্য প্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগ রয়েছে।

উপরোক্ত অভিযোগের সত্যতা যাচাই-বাছাই শেষে কমিশন অনুসন্ধানে নেমেছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হককে অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালক উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামকে তদারক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ