• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার নৌকায় গণধর্ষণের শিকার তরুণী, আটক ৩

Dorsonকালীগঞ্জ (গাজীপুর): এবার নৌকার মধ্যে চার মাঝির লালসার শিকার হলেন প্রাণ কারখানার এক নারী শ্রমিক (১৮)।

 গাজীপুরের কালীগঞ্জে জামালপুর ইউনিয়নের নারগানা খেয়া ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

 দেশের বিভিন্নস্থানে যখন বাস, ট্রাক ও মাইক্রোবাসে নারী ধর্ষণের ঘটনা ঘটছে, কালীগঞ্জে তখন নৌকার মধ্যে ঘটল এই জঘণ্য ঘটনা। সারাদেশ যখন যৌন নিপীড়নকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে উত্তাল, ঠিক সেই সময় এমন ঘটনায় স্তব্ধ উপজেলাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দুই ধর্ষকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

 থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় পার্শ্ববর্তী পলাশ উপজেলার প্রাণ কারখানা ছুটি শেষে নৌকায় করে বাড়ি ফিরছিল মেয়েটি। পথে নারগানা খেয়া ঘাট এলাকায় চার মাঝি তাকে শীতলক্ষ্যা নদীতে নৌকার মধ্যে উপর্যপুরি ধর্ষণ করে।

 ধর্ষণকারীরা হলো- উপজেলার মোক্তাপুর গ্রামের রিপন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), রতন শেখের ছেলে শরীফ শেখ (২৫), খোরশেদ আলমের ছেলে ফাহিম মিয়া (২২) ও হেলাল উদ্দিনের ছেলে আলামিন হোসেন।

 এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে ধর্ষিতা নিজে বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ উপজেলা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ধর্ষক ফারুক ও শরীফকে আটক করেন। এ ঘটনায় ধর্ষক আলামিনের বড় ভাই রনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন পুলিশ। ধর্ষিতা উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের বাসীন্দা।

 কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে রাইজিংবিডিকে জানান, ধর্ষিতার অভিযোগের পর তার নের্তৃত্বে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করা হয়।

 এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষক আলামিনের বড় ভাই রনিকে আটক করা হয়েছে। বাকী ধর্ষকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ