• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘যদি দেশের পরিবর্তন চান, আগে নিজেদের পরিবর্তন করুন’

Mahmudul-B.Chowdhuryসিসি ডেস্ক: বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিকল্পধারার প্রেসিডেন্ট ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘যদি দেশের ও মানুষের ভাগ্যেরে পরিবর্তন চান, তাহলে আগে নিজেদের পরিবর্তন করুন। প্রত্যেককে একেকজন জিয়া হতে হবে।’

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি যদি ভুল করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা ভুল করে থাকলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’

ড. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আমি জাতীয়তাবাদী পুনরুদ্ধার করতে চাই। কেউ না থাকলেও আমি থাকব। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে।’

বিকেল ৩টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে বিএনপি আয়োজিত এ আলোচনা সভা শুরু হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল সোয়া ৪টার দিকে সভায় এসে পৌঁছান এবং দর্শক সারির সামনে তার জন্য নির্ধারিত আসনে বসেন। তবে সভায় তিনি কোনো বক্তব্য দেননি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা এম তাহমিদা বেগম, কবি এরশাদ মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ