সিসি নিউজ: নীলফামারীতে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে লাফিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহতের নাম ডলি বেগম (২০)। সে জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন মুন্সীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে সৈয়দপুর রেলষ্টেশনের নিকটে। জানা যায়, গত কয়েক বছর পুর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর হতে নানা কারনে তাদের পারিবারিক কলহ চলে আসছে। ঘটনার দিন আজ ভোরের পর হতে কোন এক সময় ডলি বাড়ী হতে বের হয়ে আসে। সকালে সৈয়দপুর রেল ষ্টেশনের অদুরে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে আজ শুক্রবার সকালে রাজশাহীগামী বরেন্দ্র ট্রেনের নিচে মাথা দিয়ে তিনি আত্বহত্যা করেন। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।