• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে প্রকাশ্যে কৃষি ঋন বিতরন

28.05.15 picture-1 sonaly bank rin bitoronডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ১২ জন কৃষকের মাঝে ৫ লক্ষ টাকার কৃষি ঋন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোনালী ব্যাংক লিমিটেড প্রকাশ্যে এ ঋন বিতরন করেন।
সোনালী ব্যাংক ডোমার শাখার ম্যানেজার মো: মাহমুদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋনের চেক বিতরন করেন। এসময় বোড়াগাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ব্যাংকের নীলফামারী আঞ্চলিক কার্যালয় প্রতিনিধি গোলজার হোসেন, ব্যাংকের সিনিয়র অফিসার মো: মুশফিকুর রহমান, মো: মোস্তাকিম, গোলাম সারওয়ার, সাংবাদিক আবু ফাতাহ কামাল পাখি, আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। প্রকাশ্যে কৃষি ঋন বিতরন অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সন্তুষ্টি প্রকাশ করে বলেন, কোন দালাল ছাড়াই প্রকাশ্যে কৃষি ঋন বিতরন হচ্ছে। স্বাধীনতার ৪৫ বছর পর আজ মনে হচ্ছে স্বাধীনতার সুফল পাচ্ছে দেশের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ