• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেরেনা তৃতীয় রাউন্ডে, ওজনিয়াকি আউট

Seranaখেলাধুলা ডেস্ক : প্যারিসে চলমান ফরাসি ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়েছেন সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় কষ্টার্জিত জয়ই পেয়েছেন ১৯ বারের গ্র্যান্ড স্লামজয়ী ও এই আসরের অন্যতম ফেভারিট মার্কিন প্রমীলা তারকা।

জার্মানির আনা-লিনা ফ্রিদসামের বিপক্ষে কোর্টে নেমে প্রথম সেট হেরে গিয়েছিলেন সেরেনা। তবে পরবর্তী ২ সেটেই জয় ছিনিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন বর্তমান বিশ্বের শীর্ষ প্রমীলা তারকাটি। সেরেনা জয় পেয়েছেন ৫-৭, ৬-৩, ৬-৩ সেটে।

এদিকে আসর থেকে বিদায় নিতে হয়েছে অন্যতম ফেভারিট ক্যারোলাইন ওজনিয়াকিকে। দ্বিতীয় রাউন্ডের খেলায় জার্মানির জুলিয়া জর্জেসের কাছে ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে হেরেছেন এই ড্যানিশ তারকা।

অন্যদিকে, সেরেনার মতোই কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের তারকা পেত্রা কেভিতোভা। স্পেনের সিলভিয়া সোলের-এস্পিনোসার বিপক্ষে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-২ সেটে জয় পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ