• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাত্রী উত্ত্যক্ত : জাবি শিক্ষক চাকরিচ্যুত

Uniঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগেরছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিভাগের প্রভাষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরিচ্যুতকরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার রাতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। জাবির রেজিস্ট্রার আবু বকর
সিদ্দিক শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় একেএম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের আগস্টে শিক্ষক এ কে এম আনিসুজ্জামান এক ছাত্রীকে যৌন নিপীড়ন করেন বলে একটি অভিযোগপত্র উপাচার্য বরাবর দেন ওই বিভাগের কয়েকজন ছাত্রী। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে গত বছরের ২৩ আগস্ট অভিযুক্ত এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

পরে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপাচার্য ফারজানা ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ