• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অ্যান্ড্রয়েড ফোন যখন উইন্ডোজ ল্যাপটপ

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ডকিং স্টেশনের পেটেন্টের জন্য মার্কিন পেটেন্টে অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন করেছে স্যামসাং। আলাদা কিবোর্ড আর স্ক্রিন থাকবে ওই ডকিং স্টেশনে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ওই ডকিং স্টেশন বাণিজ্যিক উৎপাদন করে ভালো সাড়া পেতে পারে স্যামসাং। স্মার্টফোন হিসেবে যেমন অ্যান্ড্রয়েড ডিভাইসের জনপ্রিয়তা বেশি, তেমনি ল্যাপটপের ওএস হিসেবে অনেক ক্রেতার উইন্ডোজই বেশি পছন্দ। স্যামসাংয়ের ডকিং স্টেশনটির ব্যবহার করলে একই সঙ্গে স্মার্টফোন আর ল্যাপটপ বহন করার ঝক্কি থেকে রেহাই মিলতে পারে ব্যবহারকারীর।

এই প্রযুক্তি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ, উভয় অপারেটিং সিস্টেমই থাকতে হবে ডিভাইসে। ডকিং স্টেশনে জুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিভাইসটিকে উইন্ডোজ মোডে নিয়ে যাবে ওই ডকিং স্টেশন। ডকিং স্টেশনের স্ক্রিন আর কিবোর্ড দিয়ে সব কাজ সারতে পারবেন ব্যবহারকারী।

পেটেন্টে ও ট্রেডমার্ক অফিসে স্যামসাংয়ের আবেদন অনুযায়ী, বাড়তি ট্র্যাকপ্যাড ও জুড়ে দেওয়ার সুযোগ থাকবে ওই ডকিং স্টেশনে। উইন্ডোজ ছাড়াও ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগও রাখা হয়েছে পেটেন্টের আবেদনে।

স্যামসাং ডকিং স্টেশনটির প্রযুক্তির পেটেন্ট করিয়ে নেওয়ার জন্য আবেদন করলেও এর বাণিজ্যিক উৎপাদন করবে কি না তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছে ম্যাশএবল। বরং স্যামসাং কোন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে সেদিকেই ওই পেটেন্ট আবেদনটি ইঙ্গিত করে বলে জানিয়েছে সাইটটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ