• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

Deathনারায়ণগঞ্জ  : জেলার সোনারগাঁও উপজেলার একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

নিহতরা হলেন- সাব্বির (৮), তার মামা ওসমান গনি (৩৪) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম মেম্বারের ছেলে শাহজালাল (৩৬)। উপজেলার নানাখী মধ্যপাড়া এলাকায় রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানাখী মধ্যপাড়া এলাকার একটি আম গাছ থেকে আম পাড়তে গিয়ে সাব্বির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মামা ওসমান গনি ও শাহজালাল ভেতরে প্রবেশ করেন। এ সময় বিষক্রিয়া ও ট্যাংকির কিছু অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান। আহত হন আরও দু’জন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ