• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে ব্যাংক ডাকাতির অপারেশন কমান্ডার গ্রেফতার

Attok141433063955সিসি ডেস্ক: সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক ডাকাতির অপারেশন কমান্ডার মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমনকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। মাহফুজুল ইসলাম জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন নেতা।

রোববার দুপুর ১টায় সাভার সার্কেলের এএসপি নাজমুল ফিরোজ রাইজিংবিডিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার ভোরে ঢাকা জেলা পুলিশ মধ্য বাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

উপকমিশনার জানান, সাভারে ব্যাংক ডাকাতির দিন মাহফুজুল ইসলাম শামীম অস্ত্রসহ অপারেশন কমান্ডারের দায়িত্বে ছিলেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার তিনি এজাহারভুক্ত আসামি। এখন পর্যন্ত ওই ঘটনায় ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত বিকেল ৩টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় গুলি করে ও বোমা ফাটিয়ে লুটপাট চালায় ডাকাতরা। এ সময় ডাকাতদের বোমা ও গুলিতে ব্যাংক ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও গ্রাহকসহ আটজন নিহত হন। এ ছাড়া গণপিটুনিতে মারা গেছেন এক ডাকাত। ডাকাতদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

নিহতরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক ওলিউল্লাহ খান (৪০), নিরাপত্তাকর্মী ইব্রাহিম হোসেন (৩৭), ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গ্লোরিয়াস প্রিন্টার্সের মালিক সাহাবুদ্দিন পলাশ (৫২), ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী জমির উদ্দিন (৩৫), পাশের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান (৫৫), মুদি দোকানদার মনির হোসেন (৩০), ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান ও নূর মোহাম্মদ (৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ