• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ভারতীয় নাগরিক আটক

unnamed-1ডিমলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট বিজিবি ক্যাম্পের জোয়ানরা ভারতীয় এক নাগরিক কে আটক করেছে। সোমবার ভোর রাতে তাকে ডিমলা সীমান্তের ৭৯৭ নম্বর মেইন পিলারের বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ছাতনাই ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের ধারায় থানারহাট বিজিবির হাবিলদার সাইদুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত ভারতীয় নাগরিক মালদাহ জেলার চানচল থানার সদরপুর গ্রামের ফুল মহম্মদের পুত্র আব্দুর রহমান (৪০) বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ আটককৃত ভারতীয় ব্যাক্তি ভারতে নারী পাচারের সাথে জড়িত। সে তিস্তাপাড়ের মমতাজ উদ্দিনের কন্যা মমতা (১৬)কে ভারতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার জন্য অবৈধভাবে সীমান্ত গলিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। এলাকাবাসীর সহযোগীতায় বিজিবি তাকে আটক করতে না পারলে সে মমতাকে ভারতে নিয়ে যেতো। তবে আটককৃত ভারতীয় এই নাগরিক উগ্র জেএমবি সদস্য কিনা না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন খান জানায়, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবির মামলা দায়ের করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ