• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জুলাই থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা

MKJH101433234123সিসি ডেস্ক: চলতি অর্থ বছরে সংসদের বাজেট অধিবেশনে মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। যা জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ শহীদ মিনার পরিবহণের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাজেটে ১০ হাজার গরিব ও অসহায় মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরিরও অনুদান দেওয়া হবে। আর যোদ্ধাহত ২ হাজার ৮০০ মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সরকার মনে করে, মুক্তিযোদ্ধাদের জন্য এটাও যথেষ্ট নয়।

আমি যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তখন মুক্তিযোদ্ধাদের ভাতা ছিল মাত্র ৩ হাজার টাকা। এরপর সেটা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে  চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধাদের বিনা ভাড়ায় চলাচলের জন্য প্রথম পর্যায়ে ১০টি বাস রাজধানীর গুলিস্থান থেকে কুমিল্লার ইলিয়েটগঞ্জ পর্যন্ত চলাচল করবে। বাংলাদেশ শহীদ মিনার পরিবহণের প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস মুক্তিযোদ্ধাদের জন্য বিনা ভাড়ায় চলাচলের এ উদ্যোগ গ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মুক্তিযোদ্ধা মো. মমতাজ মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ