সিসি নিউজ: জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের নাদিম নামের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৫টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
আটককৃতরা হলো সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়াপুল গ্রামের মৃত. সেলিম উদ্দিনের ছেলে শামীম হোসেন (৪৭) ও ইসলামবাগ মহল্লার মৃত. নুরুল হকের ছেলে ওবায়দুল হক (৩৮)। র্যাবের পক্ষে আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করা হয়। বুধবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় ।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) আকরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।