• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ছাত্রীনিবাসে হামলা ব্যাপক ভাঙচুর

Hamlaরংপুর: ছাত্রীনিবাসের ময়লা ও গন্ধযুক্ত পানি মসজিদ সংলগ্ন কবরস্থানে ফেলানোর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও মুসলি্লরা বুধবার সকালে নগরীর লালবাগ এলাকায় একটি ছাত্রীনিবাস ও হোটেলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।
পুলিশ ও এলাকাসী জানায়, লালবাগ এলাকার নুরানী ছাত্রীনিবাসে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সেখানকার দুর্গন্ধযুক্ত পানি পার্শ্ববর্তী মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে পড়ে।
মসজিদ কমিটির লোকজন ছাত্রীনিবাসের মালিক আব্দুল হাকিমকে ব্যবস্থা নিতে বলেন। বার বার বলার পরও তিনি কোন পদক্ষেপ গ্রহন করেননি। গত মঙ্গলবার রাতে শবেবরাত উপলক্ষে ওই কবরস্থান এলাকায় রাতভর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুর্গন্ধের কারণে সেখানে মুসলি্লদের ইবাদত করতে অসুবিধা হওয়ায় বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও মুসল্লীরা ছাত্রীনিবাস ও নুরানী হোটেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চারতলা বিশিষ্ট ওই ছাত্রীনিবাসে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা থাকেন। রংপুর কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বর্তমানে সেখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ছাত্রীনিবাসের মালিকের সাথে যোগায়োগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ