• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারমাইকেলে পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

uni-carmaicalশিক্ষাঙ্গন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যায়নরত কারমাইকেল কলেজে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে মানববন্ধন করেছে। মানববন্ধনে কলেজের কয়েক’শ শিক্ষার্থী অংশগ্রহন করে এবং কলেজ অধ্যাক্ষের কাছে তাদের দাবি পেশ করে।

সুত্র হতে জানা যায়, জাতীয় বিশ^বিদ্যালয় কতৃপক্ষ চলতি মাসের ১০ জুন হতে অনার্স ৩য় বর্ষ ও ২৫ জুন হতে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। পরীক্ষার্থীদের মধ্যে যাদের মানন্নোয়ন পরীক্ষা রয়েছে তাদের অনেকেরই ৩য় এবং ৪র্থ বর্ষের পরীক্ষা একই দিনে রয়েছে। এতে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা বিপাকে পড়ে যায়। শিক্ষার্থীরা বলছে, ইসলামের ইতিহাস, উদ্ভিদবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থনীতি বিভাগের অনেক বই এখনো বাজারে আসে নাই পরীক্ষার সময়সূচিতে অনেক ত্রুটি রয়েছে। এ অবস্থায় পরীক্ষা হলে হাজার হাজার শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তায় পড়বে।

এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মামুনুর রশীদ বলেন, অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা প্রায় একসাথে শুরু হওয়ায় আমরা বিপাকে পড়েছি। আমরা যারা ৩য় বর্ষের মানন্নোয়ন পরাক্ষা দিব তারা এই সময়সূচিতে পরীক্ষা দিলে পাশ করা সম্ভব হবে না। আমাদের কথা বিশ^বিদ্যালয় কতৃপক্ষ চিন্তা না করে পরীক্ষ্রা সময়সুচি প্রকাশ করেছে।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুমা আখতার বলেন, আমাদের ৩টি সহ কয়েকটি বিভাগের বই বছর শেষ হয়ে গেলেও এখনো বাজারে আসে নাই। এ অবস্থায় আমাদের পক্ষে পরীক্ষা দেয়া কি করে সম্ভব। আমরা অবিলম্বে আমাদের বই বাজারে চাই এবং কমপক্ষে ১ মাস পরীক্ষা পেছানোর দাবি করছি। না হলে আমাদের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, পরীক্ষা ও অন্যান্য যাবতীয় বিষয় বিশ^বিদ্যালয় কতৃপক্ষ নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের করার কিছু নাই। তবে শিক্ষার্থীরা আমার নিকট তাদের দাবি পেশ করেছে এবং আমি তা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি। তিনি বলেছেন, তারা এ বিষয়ে আলোচন করবেন।

উল্লেখ্য, পরীক্ষা পেছানোর দাবিতে আজ সারাদেশে অনার্স ৪র্থ বর্ষের সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ