• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা নিশ্চিতের নির্দেশ

NASIM1433586996সিসি ডেস্ক: সরকারি হাসপাতালগুলোতে সান্ধ্যকালীন চিকিৎসাসেবা (রাউন্ড) নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের তিনি সন্ধ্যায় হাসপাতালে পরিদর্শনের কথাও বলেছেন।

শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্বের ক্ষেত্রে কোনো শৈথিলতা চলতে পারে না। চিকিৎসকদের অবহেলা চিহ্নিত করা হবে। ইতিমধ্যে মনিটরিং টিমের প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলার কারণে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতে দেওয়া বাজেট সমন্ধে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেট সেই অর্থে যদি বাড়ানো না হয়, তাহলে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ যা আছে তা ব্যাহত হবে। বাজেট আকারে বড় হলেও সেভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়নি। এ ব্যাপারে বাজেট  উপস্থাপিত হয়েছে মাত্র। সংসদ সদস্যরা এ ব্যাপারে কথা বলবে। স্বাস্থ্য খাতে বাজাটে বাড়ানোর বিষয়ে সংসদে আলোচনা হবে।

সরকারের পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা এবং একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বেসরকারি হাসপাতালগুলোতে স্বল্পমূ্ল্যে রোগীদের সেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, রোগীর স্বজনদের অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। এজন্য বিকল্প পথ বের করতে হবে। বিভিন্ন জেলা হাসপাতালে বিশেষায়িত ইউনিট সম্প্রসারণ করা হচ্ছে। জেলা পর্যায়ে ছয়টি আইসিইউ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ