• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা ছাড়লেন মমতা

momotaঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই দিনের সফর শেষে আজ শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করেছেন।

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা আসেন মমতা। এয়ার ইন্ডিয়ার নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার এয়ার ইন্ডিয়ার ফিরতি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হন মমতা।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে সোনারগাঁও হোটেলে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। এরপর তিনি মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যান। সেখানে প্রায় ৩ ঘণ্টার মূল আনুষ্ঠানিকতা ছিল। দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক এবং উভয় দেশের মধ্যে ২২টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষর হয়।

এর আগে ত্রিপুরা-ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলং-গোহাটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মমতা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিকতা ছাড়া ঢাকায় নরেন্দ্র মোদির সঙ্গে আর কোনো অনুষ্ঠানে যোগ দেননি তিনি।

মোদির সম্মানে সোনারগাঁও হোটেলে শনিবার রাত ৮টায় ডিনারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই অনুষ্ঠানে যোগ না দিয়ে র‌্যাডিসন হোটেলে থেকে সরাসরি বিমানবন্দর এবং সেখান থেকে কলকাতা চলে যান মমতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ