• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পণ্যের দাম-দর নিয়ে বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

Tofaসিসি নিউজ: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম-দর নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাজারে মূল্যবৃদ্ধির কারসাজির চেষ্টা করলে মঙ্গল হবে না।

সোমবার দুপুরে রাজধানীর টিসিবি ভবনে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যৌথ সভায় মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তোফায়েল আহমেদ বলেন, আপনারা আগে যেভাবে সহযোগিতা করেছেন, এবারো সেভাবে সহযোগিতা করবেন। আগে যেমন বাজার স্থিতিশীল রেখেছিলেন, এবারো ঠিক সেভাবে স্থিতিশীল রাখবেন। পণ্য মজুদ করে দাম বাড়াবেন না। চিনির দাম যাতে ৪০ টাকার ওপর না যায় সেটা খেয়াল রাখবেন। অন্যান্য পণ্যও সাধারণের হাতের নাগালে রাখবেন।

শুধু রমজান মাসেই নয় সারা বছর পণ্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখারও আহবান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল।

গত বছরের চেয়ে এবার মজুদ বেশি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের চেয়ে মজুদ বেশি, আন্তর্জাতিক বাজারে দাম কম। ফলে রসুন বাদে দেশীয় বাজারে পণ্যের দাম কম। চাহিদার চেয়ে মজুদ বেশি সে কারণে কৃত্রিম সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ বলেন, আমাদের চাহিদার চেয়ে মজুদ বেশি আছে। ফলে রমজানে দাম বাড়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, এবার ব্যবসায়ীরা ভোজ্য পণ্যের দাম স্থিতিশীল রাখলে পুরস্কার দেওয়া হবে।

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুল হক সরকার বলেন, এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার টন পণ্য মজুদ আছে। আগামী দেড় মাসে আরো এক লাখ টন আসবে। এছাড়া আদা, ময়দা, চিনি, তেলের সরবরাহ দেড়গুন আছে।

এ সময় সাংসদ হাজি সেলিম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাণিজ্যসচিব হেদায়তুল্লা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ