• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রকাশ্যে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

hottaবগুড়া: ধুনটে প্রকাশ্যে ডাবলু (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের পাশে এনজিও গাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ডাবলু ধুনটের নিমগাছি ইউনিয়ের মাঝবাড়ি গ্রামের দিলবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী এক এনজিও কর্মী জানান, বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে ডাবলুকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে সোনাহাটা বাজারের কাছে গাক অফিসের সামনে পড়ে যান। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ডাবলুকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাজারের লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ডাবলু আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সম্প্রতি তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয়ে ওঠেন। আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সোনাহাটা বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, নিহতের রাজনৈতিক পরিচয় পুলিশ জানতে পারেনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে নিহত ডাবলু একটি হত্যা মামলার আসামি ছিলেন। বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ