সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলা শহরের রেলগেট সম্প্রসারন ও রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে তরুন নাগরিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
তরুন নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক এসকে সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, সমাজকর্মী গোলাম কুদ্দুস আইয়ুব, ব্যবসায়ী নিখিল সাহা, সংগঠনের যুগ্ন-আহবায়ক হাসান চৌধুরী প্রমূখ। বক্তরা বলেন, যখন গরুগাড়ি চলতো তখন বাজারের উপর ডোমার-দেবীগজ্ঞ সড়কে ডোমার-চিলাহাটি রেললাইনে রেলগেট তৈরী করা হয়েছিল। এই রাস্তা দিয়ে বাস-ট্রাক, মাইক্রোবাস, মটরসাইকেলসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু আজো রয়েছে সেই রেলগেটটিই। এ রেলগেটের উপর দিয়ে একটি বাস অথবা ট্রাক চলাচল করলেই আর কোন যান চলাচলের জায়গা থাকে না। এর ফলে তৈরী হয় যানজন। এ যানজট কখনো ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত থাকে। এতে চরম ভোগাতীতে পড়ে ডোমারবাসী। তাই এ রেলগেট সম্প্রসারন ও রাস্তা সংস্কারের দাবী জানান তারা।
বক্তরা আরো বলেন, অবিলম্বে দাবী আদায় না হলে অবরোধসহ আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে।