• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে মানুষের ভোটাধিকার নেই : কাদের সিদ্দিকী

Kaderসিসি নিউজ : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘দালান বানানোর পর যেমন শ্রমিকের সেই দালানে প্রবেশাধিকার থাকে না, তেমনি মুক্তিযোদ্ধারা দেশ বানানোর পর দেশ পরিচালনায় তাদের কোনো অধিকার দেওয়া হয়নি। পাকিস্তানীরা বাঙালীর ভোটের অধিকার মেনে নেয়নি বলেই একাত্তরে যুদ্ধ করে আমরা বাংলাদেশ বানিয়েছিলাম।’

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

শান্তির দাবি নিয়ে টানা ১৫৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করে কাদের সিদ্দিকী বীরউত্তম বুধবার কর্মসূচির ১৫৪তম দিনে এখানে মতবিনিময় সভা করেন। এর আগে মঙ্গলবার বিকেলে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে ঘাটাইলের সাগরদীঘিতে আসেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই, তাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। এ পরিস্থিতির জন্য ঘরে বসে বসে আফসোস করার চাইতে মানুষকে জাগ্রত করতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। মানুষের অধিকার আদায়ের জন্যে একাত্তরে অস্ত্র হাতে ৯ মাস ঘরের বাইরে ছিলাম। আমি ঘরের বাইরে থাকলে যদি শিশুরা নিরাপদ থাকে, নারীর সম্ভ্রম রক্ষিত হয়, মানুষের জানমালের নিরাপত্তা থাকে, দেশে যদি শান্তি আসে, তবে আমার সারাজীবন ঘরের বাইরে থাকতে কোনো আপত্তি নেই।’

প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশি হয়রানি, নেতাকর্মীদের গ্রেফতার, শীতের প্রকোপ, ঝড়-বৃষ্টিতেও ফুটপাত থেকে সরেননি তিনি। টানা ৬৪ দিন মতিঝিলে অবস্থানের পর দেশের প্রবীণ নাগরিক, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অনুরোধে সাড়া দিয়ে ২ এপ্রিল থেকে শান্তির দাবি নিয়ে সারাদেশে সফর শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ