• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাজিলের টানা দশম জয়

brazilখেলাধুলা ডেস্ক: সোনার চামুচ মুখে দিয়েই সম্ভবত দ্বিতীয় জন্ম ঘটেছে কার্লোস দুঙ্গার। না হলে কি আর টানা ১০ ম্যাচ জিততে পারে ব্রাজিল! বিশ্বকাপের সেই বিপর্যয়ের পর লুই ফেলিফে স্কলারিকে ছেঁটে ফেলে পুনরায় দুঙ্গার হাতেই তুলে দেওয়া হলো নেইমারদের দায়িত্ব। সেই থেকে ১০ ম্যাচ খেলে সবগুলোতেই অপরাজিত সেলেসাওরা। যার সর্বশেষ সংযোজন হন্ডুরাস। পোর্তো আলেগ্রিতে সফরকারী হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

কলম্বিয়া (১-২), ইকুয়েডর (০-১), আর্জেন্টিনা (০-২), জাপান (০-৪), তুরস্ক (০-৪), অস্ট্রিয়া (১-২), ফ্রান্স (১-৩), চিলি (০-১), মেক্সিকো (০-২) এবং সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো হন্ডুরাস (০-১)। বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পর টানা এই দশটি দেশকে হারিয়েছে ব্রাজিল।

কোপা আমেরিকা শুরুর আগে নিশ্চয় এটা ব্রাজিলিয়ানদের জন্য অনন্য এক অর্জন। লাতিনের শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে অবশ্য ব্রাজিলের এটাই ছিল সর্বশেষ প্রস্তুতি ম্যাচ। এরপর আগামী ১৪ তারিখ কোপায় নিজেদের প্রথম ম্যাচে পেরুর মুখোমুখি হবে নেইমাররা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কারণে মেক্সিকোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তবে ব্রাজিল অধিনায়ক ফিরেছেন হন্ডুরাস ম্যাচে। যদিও দুঙ্গা তাকে সাইড লাইনে বসিয়ে রেখেই সেরা একাদশ সাজান। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ পুরোটা খেলান নেইমারকে।

স্বাগতিক হলেও এই ম্যাচে মাত্র একটি গোল করতে সক্ষম হলো ব্রাজিল। ম্যাচের ৩৩ মিনিটেই একমাত্র গোলটি করেন রবার্তো ফিরমিনো। ফিলিপ লুইজের থ্রো বল থেকে বক্সের মধে বল পান ফিরমিনো। সঙ্গে সঙ্গে বাঁ পায়ের এক দুর্দান্ত শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে কওতিনহোর পরিবর্তে মাঠে নামলেও গোল করতে পারেননি নেইমার। ৬৪ মিনিটে তার বাঁ পায়ের দুর্দান্ত এক শট ফিরিয়ে দেন হন্ডুরাসের গোলরক্ষক নোয়েল ভ্যালাদারেস। এই ম্যাচে পরিবর্তিত হিসেবে রবিনহোকেও খেলান দুঙ্গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ