• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইরাকে আরো সাড়ে ৪শ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Obamaআন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইরাকে আরো সাড়ে ৪শয়ের বেশি সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত ইরাকি সেনাদের সহায়তা এবং পরামর্শ দেয়ার জন্য এসব সেনা পাঠানো হচ্ছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির অনুরোধে প্রেসিডেন্ট ওবামা সে দেশটিতে আরো সেনা পাঠানোর এই নির্দেশ নিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। আনবার প্রদেশের তাকাদ্দুম সেনা ঘাঁটিতে এদের মোতায়েন করা হবে।

গত মে মাসে জঙ্গি গোষ্ঠী আইএস এই প্রদেশের রাজধানী রামাদি দখল করে নেয়। মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলার মধ্যেও তারা ইরাকি সেনাদের পরাজিত করে শহরটির দখল নেয়। রামাদি পুনরুদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইরাক এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র।

বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে,‘এসব উপদেষ্টোরা(মার্কিন সেনা) ইরাকি বাহিনী এবং স্থানীয় উপজাতি যোদ্ধাদের লড়াইয়ের দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা গ্রহণের সামর্থ্য বৃদ্ধি এবং সামরিক অভিযান পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেবে।’

ইরাকের তাকাদ্দুম সেনা ঘাঁটিতে নতুন সেনা মোতায়েনের ফলে দেশটিতে মার্কিন প্রশিক্ষণ শিবিরের সংখ্যা পাঁচে উন্নীত হবে। এর আগে ইরাকে আল আসাদ, বেসমায়া, ইরবিল এবং তাজ এই চারটি মার্কিন শিবির ছিল। এসব শিবির থেকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ৯ হাজার ইরাকি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল হিসেবে আনবার প্রদেশে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। ওই ঘাঁটিতে মোট ৩১শ মার্কিন সেনা মোতায়েন করা হবে।

আইএস জঙ্গিদের দমন নিয়ে চাপের মুখে রয়েছেন ওবামা। তারপরও মার্কিন সেনারা ইরাকে প্রত্যক্ষ লড়াইয়ে অংশ না নেওয়ার এই সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ