• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নোয়া সিটি সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন

Saidpur Picসিসি নিউজ: বাণিজ্যিক ও শিল্প শহর সৈয়দপুরে ‘নোয়া সিটি সেন্টার’ নামে একটি বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এ কমপ্লেক্সের ভিত্তি প্রদান করা হয়। শিল্প পরিবার নোয়া গ্র“পের নোয়া প্রোপার্টিজ এন্ড কন্সট্রাকসনের উদ্যোগে কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। উত্তরাঞ্চল তথা রাজশাহী ও রংপুর বিভাগের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স হবে এটিই। কমপ্লেক্সটির নির্মাণ কজের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. শামীম বসুনিয়া।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মো.জাওয়াদুল হক সরকার,সাবেক সাংসদ মো.আলিম উদ্দিন,সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবির,সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল ইসলাম ডাবলু, স্থপতি মাহ্বুবুল আলম, সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আফসার হোসেন মিঞা ও অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়া শিল্প পরিবারের সদস্য এবং বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দার।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার।
এর আগে নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচাল রাজ কুমার পোদ্দারও গোকুল কুমার পোদ্দারের মা আচুকী দেবী পোদ্দার ফিতা কেটে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক এম আর আলম ঝন্টু
নোয়া গ্রুপের অন্যতম পরিচালক রাজ কুমার পোদ্দার জানান, তিন লাখ ৮০ হাজার বর্গফুটের নোয়া সিটি সেন্টারে থাকবে পাঁচ শতাধিক দোকান, তিন তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের শাখা, সিনেপ্লেক্স, বিনোদন ব্যবস্থাসহ শিশুদের পার্ক, অ্যাপার্টমেন্ট, ফুডকোটসহ নানা সব আধুনিক সুবিধা। বিশাল ওই ভবনটি হবে উত্তরাঞ্চলে বৃহত্তম কমপ্লেক্স। কমপ্লেক্সটিতে চলন্ত সিঁড়ি, লিফট ও ক্যাপসুল লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ভবনের তলদেশে (বেজমেন্ট) দুতলা বিশিষ্ট গাড়ী পার্কিং ও দোকান-ঘর থাকবে। ইতিমধ্যেই নির্মিতব্য কমপ্লেক্সের বেশ কিছু দোকান বুকিং হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ