• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

nihotoকুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ভাই রাশেদুল ও তার বন্ধু সবুজ নামে দুই জনের মৃত্যু হয়েছে। তবে, গুরুতর আহত হলেও ছোট ভাই রাসেল প্রাণে বেঁচে যায়।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের আব্দুল মজিদের বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ও আহত রাসেল উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের শংকরপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আতাব উদ্দিন ও তার স্ত্রী-সন্তান এবং শংকরপুর গ্রামের আরো কয়েকজন মিলে নৌকায় করে পার্শ্ববর্তী মধ্যপাড় গ্রামে যাচ্ছিলেন। দুই গ্রামের মধ্যবর্তী আব্দুল মজিদের বিলে থাকা হেলানো বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে নৌকা যাওয়ার সময় রাসেল বিদ্যুতের তারে আটকে যায়।

এ সময় বড় ভাই রাশেদুল তাকে মুক্ত করলেও নিজে বিদ্যুতের তারে আটকে যান। নৌকায় থাকা রাশেদুলের বন্ধু সবুজ তাকে বাঁচাতে গেলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে, অনেক খোঁজাখুঁজি করে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

গুরুতর আহত রাসেলকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান জুয়েল ও মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ