• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ভাইকে হত্যার দায়ে ভাই-ভাতিজার মৃত্যুদণ্ড

Adalotসিসি ডেস্ক: রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইসহ দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমান আলী (৭২) ও তার ছেলে মোহসীন (৩৫)।

রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান রবিবার দুপুরে এ রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী এপিপি আখতারুজ্জামান পলাশ এ্যাডভোকেট জানান, ২০০৩ সালের ২২ আগস্ট পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের নবীউদ্দিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। পথে ছোট ভাই ওসমান গনি ও তার ছেলে মোহসীনসহ কয়েকজন নবীউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নবীউদ্দিনের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছর মামলাটি চলার পর সাক্ষ্যগ্রহণ শেষে দু’জনের ফাঁসির আদেশ দেন বিচারক। তবে আসামি মোহসীন আলী পলাতক থাকায় গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে রায় কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় আসামি ওবায়দুর রহমান ও লাকী বেগমকে বেকসুর খালাস দেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী খায়রুল ইসলাম। দ্রুত মামলার রায় কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

উৎস: উত্তরবাংলা ডট কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ