• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াতের ১০৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

Jamat-2015দিনাজপুর: দিনাজপুর জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ১০৭ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

পরিদর্শক আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার দু’টি মামলা তদন্ত শেষে জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আবু আলা মাহবুবুর রহমান ওরফে ভূটূসহ ১০৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিট দাখিলের পর আদালত তা গ্রহণ করে দু’টি মামলায় পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানান পরিদর্শক।

২০১৩ সালের ২৮ জানুয়ারি শহরের মুন্সিপাড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় ও পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। দীর্ঘ ২ বছর ৫ মাস তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ