• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

Deathনাটোর: জেলার সিংড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু হয়েছে। উপজেলার পাছবাড়িয়ায় রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহুত রবিউল ইসলাম (১৮) বগুড়ার মাটিডালির বাসিন্দা।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তহশেন আলম ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, বুলবুল সার্কাসের একটি হাতি বড়াইগ্রাম উপজেলার চাঁচকৈড় বাজারে সার্কাস শেষে বগুড়ায় যাচ্ছিল। পথে পাছবাড়িয়ায় বিশ্রামের সময় হাতিটি স্থানীয় একটি ইটভাটার উঁচু জায়গায় ওঠে। এ সময় মাহুত রবিউল হাতির রশি ধরে টান দেন। এতে হাতিটি ক্ষিপ্ত হয়ে তাকে পা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ