• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নেইল আর্টঃ বর্ষার কদম ফুল

nail-designs-680x450লাইফস্টাইল ডেস্ক: অনেক গরমের পরে একটু একটু করে বৃষ্টির ছোঁয়া পাওয়া যাচ্ছে এই কম কিসের। আর কিছুদিন পরেই দেখা যাবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে গুলো একরাশ কদম হাতে দাঁড়িয়ে আছে ট্রাফিক সিগনালের মোড়ে মোড়ে। আমাদের ঢাকা শহরের চিত্র এইই। এর মধ্যে যদি নখেও থাকে কদম ফুলের গুচ্ছ তাহলে তো কদম প্রেমীদের আনন্দ হয়ে যাবে দ্বিগুণ আর নেইল আর্টের মাঝ দিয়ে চোখের আরামটাও হয়ে যাবে। তাহলে শুরু করা যাক কিভাবে করা যায় কদম ফুলের নেইল আর্টঃ

  • যা যা লাগবেঃ
  • হালকা বাদামি শেডের নেইল পলিশ
  • চিকণ তুলি
  • সবুজ, খয়েরি,সাদা, কমলা রঙের আক্রেলিক কালার
  • টপ কোট

প্রথম ধাপঃ

বাদামি শেডের নেইল পলিশ লাগিয়ে ভালো ভাবে শুকিয়ে নিতে হবে।

২য় ধাপঃ

চিকণ তুলি দিয়ে খয়েরি আক্রেলিক কালার দিয়ে গাছের ডাল আঁকতে হবে।

৩য় ধাপঃ

সবুজ আক্রেলিক কালার দিয়ে পাতা আর কিছু কমলা দিয়ে কদমের মাথা মানে ফুলের শেইপ এ গোল করে এঁকে নিতে হবে।

n3৪র্থ ধাপঃ

সাদা রঙ দিয়ে গোলের চারপাশে একটু লম্বাটে ডট এঁকে নিতে হবে ছবির মতো করে।

৫ম ধাপঃ

এরপরে গোলের মাঝে ছোট্ট বিন্দু দিয়ে ভরিয়ে দেয়া।

৬ষ্ঠ ধাপঃ

টপ কোট দিয়ে নেইল আর্টটা সিল করে দিতে হবে যাতে পানি লেগে নষ্ট না হয়ে যায়। ব্যস হয়ে গেলো নখের উপর কদম ফুল।

লিখেছেন: ফোয়ারা ফেরদৌস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ