কুড়িগ্রাম : উলিপুরে অগ্নিকান্ডে ছোট-বড় ২০ টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। এতে প্রায় কোটি টাকার বেশী সম্পদ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ দোকানদাররা সর্বস্ব হারিয়ে প্রায় উন্মাতের মত ঘুরে ফিরছে।
সোমবার ভোররাতে জেলার উলিপুর উপজেলা সদরের জনতা ব্যাংক এলাকার একটি কম্পিউটার প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানটির দুই দিকের প্রায় ২০ টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। অভিযোগ উঠেছে, মাত্র হাফ কিলোমিটার দুরে ফায়ার সার্ভিস ষ্টেশন থাকলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছিতে ব্যর্থ হওয়ায় এ বিপুল পরিমান সম্পদ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে হোটেল আলস্বাদ, চঞ্চল লেদ, লিলি কম্পিউটার, স্বচ্ছ ফার্মেসীসহ অধিকাংশ ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে। এ ঘটনায় ফায়ার ষ্টেশনের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে চায়নি।