• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে মুজাহিদের মুক্তি দাবিতে লিফলেট বিতরণ

Jamatদিনাজপুর : মানবতা বিরোধী অপরাধে দন্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে লিফলেট বিতরণ করেছে জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার সকালে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে জামায়াতের নেতাকর্মীরা লিফলেটগুলো বিতরণ করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল ১১টার দিকে বাজারের প্রতিটি দোকানে জামায়াতের নেতাকর্মীরা লিফলেটগুলি বিতরণ করে চলে যায়। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মুক্তি পরিষদের নামে বিতরণ করা লিফলেটে বলা হয়, ‘মুজাহিদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকার বিনা বিচারে পাঁচ বছর ধরে আটক রেখে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ পরে পুলিশ এসে লিফলেটগুলি নিয়ে নেয়।

বীরগঞ্জ থানার এএসআই মোঃ বাবুল হোসেন জানান, মানবতা বিরোধী অপরাধে দন্ডিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা লিফলেটগুলি বিতরণ করে পালিয়ে যায়। আমরা লিফলেট বিতরণকারীদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছি। তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাশকতার লক্ষ্যে যে কোন উস্কানি প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। চিহ্নিত নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ