• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী অসুস্থ

Thakurgaon-Student-Pic-1ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলার হাট পদমপুর এলাকার কামরুজ্জামান রাসেল (১৫) নামের নবম শ্রেণীর শিক্ষার্থীকে বেদম বেত্রাঘাত করেছে এক প্রধান শিক্ষক। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা ভাউলার হাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রাসেলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাসেলের এক সহপাঠী জানায়, বন্ধুদের সঙ্গে ক্লাসের ফাঁকে একটু দুষ্টুমি করায় প্রধান শিক্ষক বেলায়েত হোসেন রাসেলকে ডেকে বেদম বেত্রাঘাত করে। এক পর্যায়ে রাসেল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রাসেলের সহপাঠীদের কাছে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে স্কুল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

রাসেলের বাবা রায়পুর ইউনিয়ের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, শিক্ষকের বেত্রাঘাতে তার ছেলে অসুস্থ হওয়ার পরও স্কুলের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। তিনি ওই শিক্ষকের বিচার দাবি করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে সোমবার দুপুরে আদালতে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, রাসেল বেয়াদবি করায় তাকে বেত্রাঘাত করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের ঘটনা খুবই দুঃখজনক। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১০ সালের ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের বেত্রাঘাত নিষিদ্ধ করেন হাটকোর্ট। পরে শিক্ষা মন্ত্রাণালয়ও পরিপত্র জারি করে শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ