ডিমলা প্রতিনিধি: সোমবার গভীর রাতে নীলফামারীর ডিমলা পুলিশ চল্লিশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা তেপথি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পুর্ব সাড়োয়া গ্রামের আবুল হোসেনের ছেলে নুর আমিন(৩৮) ও মৃত. আমির আলীর ছেলে সামশুল হক(৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল বহনের সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার উপ পরিদর্শক(এসআই) আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।