সিসি ডেস্ক: বাংলাদেশের ৮০ ভাগ ধর্ষণের শিকার হয় ২০ বছর বয়সের কম এমন মেয়েরা। মঙ্গলবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের এক সমীক্ষায় এমন তথ্য প্রকাশিত হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে দেশে বছরে ৮’শ থেকে ৯’শ ধর্ষণ সংঘটিত হয়ে থাকে। তবে এই সমীক্ষা পুরো দেশের নয়। সমীক্ষায় দেশের সব ধর্ষণের চিত্র উঠে আসেনি। সামাজিকভাবে লজ্জা ও ভয়ের কারণে ধর্ষণের শিকারিরা ধর্ষণের পরেও গোপন করে থাকে। বাস্তবে তার সংখ্যা আরো অনেক বেশি।
সমীক্ষাটি ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ ধর্ষণ সংঘটিত হয়েছে একজন ব্যক্তির মাধ্যমে। ৩৭ শতাংশ গণধর্ষণের শিকার হয়েছে। ১১ শতাংশ ধর্ষণের শিকার হওয়ার পরেও নিজেকে সুরক্ষা করতে সক্ষম হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে ২-১৯ বছরের মেয়েরাই বেশি ধর্ষণের শিকার হয়। এ ছাড়া ৮০ শতাংশই ধর্ষণের শিকার হয়ে পরিচিতদের মাধ্যমে।
সমীক্ষায় প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মোট ধর্ষিতাদের মধ্যে ৫২ শতাংশই স্কুল পড়ুয়া। ২৭ ভাগ স্কুলে যাওয়ার সময় বা আসার সময় ধর্ষণের শিকার হয়। অধিকাংশ ধর্ষণ সংঘটিত হয় বাসায় বাবা-মায়ের অনুপস্থিতিতে। মেয়েরা বাসায় একা থাকলেই ধর্ষকরা তাদের উপর নির্যাতন চালায়। এছাড়া অধিকাংশ ধর্ষণের ঘটনা একই অঞ্চলের পরিচিত ও জানাশোনা বাসিন্দাদের মধ্যেই হয়ে থাকে।