• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একাদশে ভর্তিতে আবেদনের সময় ৩ দিন বাড়ল

Exaসিসি নিউজ: একাদশ শ্রেণীতে ভর্তিতে অনলাইন ও এসএমএসে আবেদন করার সময় তিন দিন বাড়িয়েছে সরকার। আগামী ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আবেদনের শেষ দিন ১৮ জুন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর কথা জানায়।

এবার (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) একাদশে ভর্তির জন্য অনলাইন ও এসএমএসে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীরা ভোগান্তি ও প্রতারণতার শিকার হচ্ছেন। সবকিছু বিবেচনায় নিয়ে সময় বাড়ানো হয়েছে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে।

দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি কার্ক্রম শুরু হয় গত ৬ জুন। ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০১৫’ অনুযায়ী ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। ক্লাশ শুরু হবে ১ জুলাই।

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

নীতিমালা অনুযায়ী, টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা দিয়ে, সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রমে রাখা যাবে।

অনলাইনে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা দেখছেন, তাদের রোল নম্বর ব্যবহার করে ইচ্ছামতো ৫টি কলেজের নাম দিয়ে কে বা কারা আবেদন করে ফেলেছেন। এ ছাড়া অনলাইন আবেদনের (স্মার্ট এ্যাডমিশন সিস্টেম) প্রক্রিয়াগত ত্রুটির কারণেও ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। শিক্ষার্থী প্রতারণার সঙ্গে জড়িত বেশ কয়েকটি কলেজকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ