• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জনতার হাতে ৫ ডাকাত আটক

Gonoসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৫ ডাকাত সদস্যকে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (১৫ জুন) রাত দুই টার দিকে উপজেলার কাশিরাম ইউনিয়নে বিরোধী ডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ওই এলাকায় প্রায় রাতে সড়ক ডাকাতি হত। ঘটনার সময় হাজারীহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল জিল¬ুর রহমান। রাস্তায় ডাকাত দল তার মোটরসাইকেল লক্ষ করে দূর থেকে টর্চলাইট মারতে থাকে। ইতোপূর্বে যে সমস্ত সড়ক ডাকাতি হয়েছে সেগুলো ছিল প্রথমে টর্চ লাইট দিয়ে দেখা। ওই মনে করে মোটরসাইকেল জিল্লুর উল্টোপথে বাড়ি যায়। বাড়ি থেকে ১৫/২০ জনের লোকজন দলবদ্ধ হয়ে ওইস্থানে এসে ৫জন ডাকাতকে ঘিরে ফেলে পুলিশ কাছে সোপ্পর্দ করেন। এ সময় তাদের কাছ থেকে ৫টি ধারালো ছুরি পাওয়া যায়। আটককৃতরা হলো, পাকাধারা হাজারীহাট এলাকার আতাউর রহমানের ছেলে আবদুল মালেক (২৫), মোকছেদ আলীর ছেলে মোস্তকিম (১৭), দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর গ্রামের শহিদ আলীর ছেলে জাহিনুর রহমান (১৭), দিনাজপুর কোতোয়ালি মোল্লাপাড়া গ্রামের মোতাহার আলীর ছেলে, লুৎফর রহমান (২০) ও আলিফ (১৭) । এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, জনতা ডাকাত সন্দেহে ৫ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের খোঁজখবর জিজ্ঞাসা করা হচ্ছে। ডাকাতির সাথে জড়িত থাকলে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ