• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Accidentঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারের ঢালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আরিফ (২৫), শামীম (২২), মিজানুর রহমান (৩০)। আহতরা হলেন আশিক, সেলিম, একদিল।

বনানী থানার এসআই আতাউল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মহাখালী ফ্লাইওভারের ঢালে মাটিবাহী একটি ট্রাকের সঙ্গে মুরগিবাহী একটি ট্রাকের মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরো তিনজন । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ