
রংপুর: জেলার পীরগা্ছায় জমিজমা সংক্রান্ত জের ধরে এক যুবককে হত্যার ঘটনায় বাবা ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুর অতিরিক্ত জেলা জজ আদালত।সাজাপ্রাপ্তরা হলেন, ইউসুফ আলী, শরিফুল ইসলাম, শাহজাহান ও সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
অ্যাডভোকেট এপিপি মো. আব্দুস সাত্তার জানান, ২০১১ সালে পীরগাছায় জমিজমা নিয়ে সংঘর্ষে ইলিয়াস নামের এক যুবক খুন হয়। এ ঘটনায় ইলিয়াসের বড় ভাই ইয়াছিন বাদী হয়ে পাঁচজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুক্তি তর্ক শেষে চারজনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেয়া হয়। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় সোহেল ও জুয়েল নামে দুজনকে বেখসুর খালাশ দেয় ওই আদালত।